বিজ্ঞাপন

বন্দরে ছুরিকাঘাতে যুবক হত্যা: রক্তমাখা চাকুসহ অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ডালিম (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় শিহাব হাবীব (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন শুভকরদী এলাকার মেহেরাজের চায়ের দোকানের পেছনে শাফি হাজীর ফাঁকা জমিতে অভিযান চালিয়ে শিহাব হাবীবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিহাব হাবীব শুভকরদী এলাকার মো. বাছির আহম্মদের ছেলে।

এর আগে বুধবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে ডালিমকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৫টা ২১ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডালিম ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে কথিত মাদক ব্যবসায়ী ‘ব্ল্যাক জনি’র অনুসারী হাবিবের মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিলেন ডালিম। এ নিয়ে বুধবার রাতে বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে স্থানীয়দের দাবি।

বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে শিহাব হাবীবকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআই মধুসূধন পান্ডে, এসআই মো. আবদুল আলীম, এসআই মো. নুর হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার শিহাব হাবীব হত্যা মামলার আসামি। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি স্টিলের রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

পরে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন : দেশে সোনার দাম ভ‌রি‌প্রতি বাড়ল ৪৩৭৪ টাকা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন