বিজ্ঞাপন

একমাত্র বিএনপিই গণতন্ত্রের বিরুদ্ধে যায়নি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের গণতন্ত্রের বিরুদ্ধে বিএনপি কখনো অবস্থান নেয়নি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করে না। তবে ষড়যন্ত্রকারী, স্বৈরাচার ও রাজাকারদের জনগণ অতীতেও গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে তিন দিনব্যাপী ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি খাতে গবেষণার পরিমাণ যত বাড়বে, দেশের খাদ্য নিরাপত্তাও তত বেশি নিশ্চিত হবে। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণা ও শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ভেটেরিনারি সায়েন্সের শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, পড়ালেখা শেষ করার পর এসব শিক্ষার্থী যাতে কর্মসংস্থানের সুযোগ পান, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

দেশের প্রতিটি বিভাগে একটি করে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

পড়ুন: সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন