চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করে বলেন, সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো কাজে লাগানোর চেষ্টা করছে।
সম্প্রতি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। শুক্রবার (৭ আগস্ট) সেটি সম্প্রচারিত হয়েছে।
সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। আমরা সেই চেষ্টা প্রতিহত করছি।
আর হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকায় অন্যান্য দেশের মতো আমাদেরও কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ আছে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সেসব চ্যালেঞ্জের সুযোগ নিচ্ছে।
পড়ুন: সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
আর/


