মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণতন্ত্রের পথে না হেটে বিরোধী দল ষড়যন্ত্রের পথে হাটছে। দেশকে আস্থতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারি, স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করেনি, আগামীতেও করবে না। প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছর পর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে জনগন যদি আপনাদেরকে মেন্ডেড দেন তাহলে আপনারা ক্ষমতায় আসবেন।আর আমাদেরকে জনগন চাইলে আমরা আসবো।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩২তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন একমাত্র বিএনপিই এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে কখনো যায়নি। বিএনপি গণমাধ্যমকে কোন নিয়ন্ত্রণ করে না। ভ্যাট সায়েন্সের শিক্ষার্থীরা পড়ালেখা শেষ করে যেন চাকরি নিশ্চিত হয় সেবিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। কৃষিতে যতো বেশি গবেষণা হবে ততো দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। দেশের প্রতিটি বিভাগে একটি করে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠা করবে সরকার।
বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্সার বিএসভিইআর এর আয়োজনে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইয়াসহ অন্যান্যরা।
পড়ুন : আশুলিয়ায় বিএনপি নেতার বাড়ির গেটে কাফনের কাপড় ও গুলি, চিরকুটে হত্যার হুমকি


