বিজ্ঞাপন

হাড়িয়া গুবনদীতে জলাবদ্ধতা নিরসনে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন!

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাড়িয়া গুবনদী গ্রামের রশিদ ভাইয়ের ওয়াসার সীমানা সংলগ্ন এলাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃষ্টির পানি জমে এলাকার বিভিন্ন সড়ক ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে গিয়ে বিপাকে পড়ছেন শিশু, নারী, বয়স্ক ও কর্মজীবী মানুষ।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। টানা বৃষ্টির কারণে এবার সেই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।

এলাকাবাসী জানান, দীর্ঘ সময় পানি জমে থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে পরিস্থিতি আরও দুর্ভোগের কারণ হতে পারে।

এদিকে স্থানীয়দের দুর্ভোগের খবর পেয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছেন। দ্রুত পানি সরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সাময়িকভাবে পানি সরানোর পাশাপাশি ভবিষ্যতে যাতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে জন্য কার্যকর ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হোক।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে পৃথক ঘটনায় সাপের কামড়ে আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন