লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার ৮ আগষ্ট বিকাল ৫ টায় কালমা ইউনিয়ন ক্রীড়া একাদশ খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল বিতরন করেন মহামান্য রাষ্ট্রপতির বড় ছেলে লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো।
তিনি বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ মাদক থেকে দুরে থাকুন মাদক একটি পরিবার ধংশ করে একটি সমাজ ধংশ করে আপনারা খেলাধুলা করুন। তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলা, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং শারীরিক-মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় বিশেষ জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তা দিতে দেশে প্রথমবারের মতো ‘স্পোর্টস কার্ড’ ও নির্দিষ্ট নীতিমালার আওতায় বেতন কাঠামো চালুর ঘোষণা ও পদক্ষেপ নিয়েছেন
কালমা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণত সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পাঞ্চায়েত,অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নোমান পাটোয়ারী, সদস্য তামিম মহাজন প্রমুখ।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
সা/


