বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়ন সংগ্রহ শুরু, ভোট ২০ আগস্ট

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও রুহুল কবীর রিজভী।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সুযোগ রাখা হয়েছে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে পরামর্শের ভিত্তিতে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুরো নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। এরপর ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আপাতত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপ ও অগ্রগতির বিষয়ে প্রয়োজন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

পড়ুন : গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন