বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ছাড়া কেউ মনোনয়নপত্র নেননি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা কোনো প্রার্থী মনোনয়নপত্র নেননি বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। আজ বিএনপির প্রতিনিধিদল থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও রুহুল কবীর রিজভী এসে দুটি মনোনয়নপত্র নিয়ে গেছেন। এ ছাড়া এখন পর্যন্ত কোনো দল বা প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেননি।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন বলে জানান ইসি সচিব। তিনি বলেন, ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫। এসব ভোটার নিয়ে আসন্ন স্থানীয় নির্বাচন হবে।

স্থানীয় নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে তালিকাটি সম্পূরক তালিকা হিসেবে আসবে বলে জানান তিনি।

তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা আজ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনের বিষয়টি এখনো পাঠানো হয়নি। নথি প্রক্রিয়াধীন আছে, এটি সম্পূর্ণ হলেই পাঠানো হবে।

পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন