ঢাকা শহরে রিকশা চালিয়ে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা জমিয়ে ছিলেন। দুই বছরের সেই শরীর ঘামানো সঞ্চয়ে হানা দিয়ে স্বপ্ন ছিন্নভিন্ন করে দেয় ইঁদুর ও উই পোকা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন ভাটিয়া (৭২)। তিনি পেশায় একজন কৃষক। কৃষি কাজের ফাঁকে ফাঁকে অদূর ঢাকা শহরে গিয়ে রিকশা চালিয়ে টাকা জোগাড় করতেন সন্তানদের। দুই বছর বিকশা চালিয়ে নিজ ঘরে কাঠের সিন্দুকে রেখেছিলেন টাকা। হঠাৎ করে গেল বৃহস্পতিবার জমানো টাকা গুলো গুনতে গিয়ে দেখেন, প্রায় দুই লাখ টাকা উইপোকা ও ইঁদুর কেটে ছিন্ন ভিন্ন করছেন।
স্থানীয়রা জানায়, তোফাজ্জল হোসেন খুবই পরিশ্রমী মানুষ। নিজে স্ত্রী সন্তানদের মুখে হাঁসি ফোটানোর জন্য কৃষি কাজ শেষ হলেই ঢাকায় রিকশা চালাতে যেত। ২০-২৫ দিন রিকশা চালিয়ে আবার বাড়িতে আসতো। কষ্ট করে ঘাম ছড়িয়ে টাকা গুলো জোগাড় করলই ঠিক ভোগ না করতে পারায় তারাও দুঃখ প্রকাশ করেন।
কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া বলেন, তিন মেয়ে তার সহধর্মীনীর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এই টাকা জামাচ্ছিলাম। এই টাকাটি ছিল জমিন বন্ধকের টাকা। কিন্তু কে জানে এরকম ঘটবে।আমার এই অর্থ শুধু টাকা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিবারের প্রয়োজন। এছাড়া আছে ভবিষ্যতের পরিকল্পনা ও অনেক দিনের পরিশ্রম। এ ঘটনায় আমার অনেক ক্ষতি ও মানসিক কষ্ট তৈরি হয়েছে। আমার কষ্ট কেউ বেঝবে না, আমার স্বপ্ন উই পোকা কেটে নষ্ট করিল।
স্থানীয় খলিল মিয়া বলেন, বাড়িতে নগদ টাকা সংরক্ষণ করলে অবশ্যই তা সাবধানতা অবলম্বন করে রাখতে হবে।কাঠের পুরাতন সিন্ধুকে রাখার কারণেই তো এই ঘটনা ঘটেছে তার। বর্তমান সময়ে টাকার যে অভাব আর টাকা যে দাম এভাবে তার এই টাকা উইপোকা নষ্ট করায় আমরাও খুব দুঃখ পেয়েছি। এই কৃষকের টাকাগুলো তার স্বপ্ন ছিল লুকানো ছিল ছেলে মেয়েদের ভবিষ্যৎ। তবে উই পোকা সব স্বপ্নই নষ্ট করে দিল তার।সরকারের কাছে দাবি এই বৃদ্ধ কৃষকের প্রতি সুদৃষ্টি যেন দেন।
নাম পরিচয় অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, তোফাজ্জল একটু কৃপণ টাইপের লোক ছিল। তবে কৃপণতা করে তিন মেয়ে ও তাদের স্বামী স্ত্রীর শুধু ভবিষ্যৎ এর জন্য চেষ্টা করতো।
স্থানীয় ইউপি সদস্য মো.ছোবেদ আলী বলেন, ঢাকায় রিক্সা চালিয়ে কিছু টাকা জমিয়ে রেখেছিল ভাটিয়া । স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ এর কথা ভেবে এ টাকা জমা করতে থাকেন একটি কাঠের সিন্দুকে ।তবে অনেক কষ্টে জমিয়ে রাখা টাকা নিরাপদে সংরক্ষণ করেছিলেন। কিন্তু অসাবধানতাবশত সেই টাকা ইঁদুর ও উই পোকার আক্রমণের শিকার হয়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। টাকা গুলো আরও সর্তকভাবে রাখা উচিত ছিল ওনার।
পরিশ্রম শরীরের ঘাম ঝরানো পরও যে স্বপ্ন নষ্ট হয়, সেই পরিশ্রাম মানুষকে ব্যতিত করে।
পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
সা/


