বাগেরহাটের মোরেলগঞ্জ থানাধীন বাড়ইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯হাজার ৭শ ৩০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ রবিবার ০৯ই আগস্ট ভোর সাড়ে চারটায় র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মোঃ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া থানার বেতমোর গ্রামের রতন হাওলাদারের ছেলে। আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে কক্সবাজারের টেকনাফ থানা ও ডিএমপির যাত্রাবাড়ী থানায় তিনটি মাদক মামলার তথ্য পেয়েছে র্যাব।
র্যাব জানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
পড়ুন:হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছে প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল
ইমি/


