বিজ্ঞাপন

আইফোন-ম্যাকবুকে চীনা মেমোরি চিপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে অ্যাপল

আইফোন ও ম্যাকবুকে চীনে তৈরি মেমোরি চিপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ লক্ষ্যে চীনের অন্যতম বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংজিন মেমোরি টেকনোলজিস (সিএক্সএমটি)–এর তৈরি চিপ পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা বেড়েছে। এর ফলে বাজারে তৈরি হয়েছে সরবরাহসংকট। পরিস্থিতি মোকাবিলায় বিকল্প সরবরাহকারীর সন্ধান করছে অ্যাপল।

প্রতিবেদন অনুযায়ী, চীনের বাজারমূল্যের হিসাবে সিএক্সএমটি দেশটির সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান। অ্যাপল প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে। চীনের বাজারে বিক্রি হওয়া কিছু অ্যাপল পণ্যে সিএক্সএমটির তৈরি চিপ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানিয়েছে সংবাদপত্রটি।

তবে এ বিষয়ে অ্যাপল ও সিএক্সএমটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। রয়টার্সও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে মেমোরি চিপের উৎপাদন বাড়াতে চীনের বেইজিংয়ে দ্বিতীয় কারখানা তৈরির পরিকল্পনা করছে সিএক্সএমটি। এআই অবকাঠামোয় বিপুল মেমোরি চিপের প্রয়োজন হওয়ায় বিশ্ববাজারে সরবরাহের চাপ আরও বাড়ছে। ফলে চিপের বিকল্প উৎস খুঁজছে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

পড়ুন:আকিজ ডেইরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন