চাটমোহর সহ চলনবিল অঞ্চলের মৎস্য সম্পদ সুরক্ষায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর চাটমোহর পাবনা এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে দশ আগস্ট সোমবার বিকেলে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোদারিয়া বিল এলাকায় চাটমোহর উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ে যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল উদ্ধার করে। পরে জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জালান, চলনবিল অঞ্চলের মৎস্য সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য রক্ষায় চাটমোহর সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় উপজেলার বিভিন্ন বিলে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় সোমবার বিকেলে দোদারিয়া বিল থেকে ৩৬ টি চায়না দুয়ারী জাল ও দুই হাজার মিটার কারেন্ট জাল ( যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা) উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল মাহমুদ। এ সময় চাটমোহর থানা পুলিশ মৎস্য কার্যালয় কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
পড়ুন : এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ
সা/


