বিজ্ঞাপন

নিরাপদ খাদ্যের ব্যাপারে সরকার সচেতন: কৃষিমন্ত্রী

নিরাপদ খাদ্যের ব্যাপারে সরকার সচেতন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ । তিনি বলেন, শুধু খাদ্য নয়, নিরাপদ খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ হতে চাই। দেশের সয়েলে (মাটি) সমস্যা আছে। আগামী ৪ মাসের সব সয়েল টেস্ট রিপোর্ট এসে যাবে। এরপর সয়েল ডেভেলপে কাজ করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক স্থানীয় স্ট্রেইন হতে উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (Avian Influenza-H9N2) এবং গোট পক্স (Goat Pox) ভ্যাকসিন সিড প্রাণিসম্পদ অধিদপ্তরের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভ্যাক্সিন দুটি উদ্ভাবনে সংশিষ্টদের অভিনন্দন জানিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, আজ শুধু ভ্যাক্সিন সিড হস্তান্তর নয়, গবেষণাগারে উদ্ভাবিত জ্ঞান মাঠের খামারিদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। এ ভ্যাক্সিন দুটি আমদানি করা হতো। এখন আমাদের ল্যাবেই উৎপাদন হবে।

কৃষিকে শক্তিশালী করতে এ সরকার বদ্ধপরিকর বলেও জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, সরকার মনেপ্রাণে বিশ্বাস করে, কৃষির উন্নতি হলে দেশের উন্নতি হবে; কৃষক নায্য দাম পেলে অর্থনীতির উন্নতি হবে।

ফসলী জমিতে বিষপ্রয়োগের নীতিমালা নিয়ে মন্ত্রী বলেন, পেস্টিসাইড (বিষ) ব্যবহার ও আমদানি নিয়ে কোনো নীতিমালা ছিল না। এ সমস্যা সমাধানে হাই প্রোফাইল টিম করা হয়েছে। আশা করি, এক মাসের মধ্যে টিমটি একটি প্রস্তাবনা দেবে। এরপরে সেগুলো যাচাই-বাছাই, মিটিংয়ে অনুমোদনের পর সরকার পর্যায়ে অনুমোদনের প্রস্তুতি নেয়া হবে।

ইলিশ উৎপাদন নিয়ে তিনি বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে চাই। ড্রেজিং করে নদীর প্রবাহ ঠিক রাখার কথা ভাবা হচ্ছে। নদীর দূষণ রোধ নিয়েও কাজ হচ্ছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জাল এবং গোট পক্স ভ্যাকসিন উদ্ভাবন অত্যন্ত সুখবর। এর সঙ্গে জড়িত বিজ্ঞানীদের ধন্যবাদ। আগে আমদানি করা হতো। এখন আর আমদানি করা লাগবে না। যত স্বয়ংসম্পূর্ণ হব, ততো খাদ্যের দাম কমাতে সক্ষম হব। আশা করি বাকি ভ্যাক্সিনও দেশেই উদ্ভাবন করতে সক্ষম হব।

পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যামচেম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন