বিজ্ঞাপন

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত

“কারিগরি দক্ষতায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে জব ফেয়ার এর উদ্বোধন করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায়নে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (NTEC) ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

দিনব্যাপী এই জব ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও টেক্সটাইল খাতের ১০ টি স্টলসহ প্রতিনিধিরা অংশ নেন। মেলায় আগত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি জীবনবৃত্তান্ত জমা, স্পট রেজিস্ট্রেশন সুযোগ তৈরি হয়। এছাড়াও তরুণদের ক্যারিয়ার গঠন এবং দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা।

আয়োজকরা জানান, এ ধরনের জব ফেয়ার কারিগরি ও টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের সরাসরি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে এবং দেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় কয়েকশত চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো: জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-০২) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এড. শিরীন সুলতানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

পড়ুন:সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন