বিজ্ঞাপন

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় র‍্যাব-১১-এর অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অস্ত্রধারী ও অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও অভিযানের সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুর বালুরমাঠ এলাকার একটি ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ দল কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে সন্দেহজনক গতিবিধির কারণে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রটির মালিকানা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব-১১ আরও জানিয়েছে, সোনারগাঁসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

পড়ুন:রাজবাড়ীতে বিনামূল্যে ১৪৮ জন নারীকে করা হলো স্তন ক্যানসার ও জরায়ূ মুখের পরীক্ষা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন