নওগাঁর ধামইরহাটে আপন মেয়েকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আবুল মঞ্জুর মিঠুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আবুল মঞ্জুর মিঠু উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা এবং ভুক্তভোগী ওই মেয়ে এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।
জানা যায়, গতকাল বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে ওই মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান মিঠু। ঘটনাটি পরিবার ও প্রতিবেশীদের মাঝে জানাজানি হলে তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পর অভিযুক্তের মা আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত মিঠুকে গ্রেফতার করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় থানা পুলিশ।
ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) বজেন্দ্রনাথ ঘটনার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পড়ুন : চট্টগ্রামে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০


