জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। খোলা ভোজ্যতেল বিক্রির কারণে মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তাই বাজারগুলোতে ভেজালমুক্ত ও গুণগত মানসম্পন্ন প্যাকেটজাত ভোজ্যতেল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিটি স্টেকহোল্ডারকে নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি ।
শুক্রবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ‘খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধের লক্ষ্যে স্থানীয় স্টেকহোল্ডারদের ভূমিকা সংক্রান্ত জেলা এডভোকেসি সভা’য় এসব কথা বলেন তিনি।
সভায় জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কনসালটেন্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব প্রমুখ।
এছাড়াও সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ে স্টেক হোল্ডার ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন : ৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
সা/


