বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বইছে আনন্দের ফলগুধারা। প্রিয় নেতাকে বরণ করে নিতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করেছে জেলা কৃষক দল।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের ঐতিহাসিক রথখলা এলাকা থেকে মিছিলটি বের হয়। নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
মিছিলজুড়ে নেতাকর্মীদের মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদান করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক এডভোকেট মাজহারুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কিশোরগঞ্জে আগমনকে ঘিরে সাধারণ মানুষ ও কৃষক সমাজের মধ্যে যে আবেগ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে রবিবার এটা প্রমাণ হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব উবায়দুল্লাহ উবায়েদ, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সালাউদ্দিন খান চুটন ও নুরুল আরফিন লিংকন।
এছাড়াও সদর উপজেলা কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আবু সালেক, সাধারণ সম্পাদক এমদাদুল হক রাসেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, এবং সাংগঠনিক সম্পাদক ইফতারুজ্জামান হালিমসহ জেলা ও বিভিন্ন উপজেলার কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, ১৬ আগস্টের জনসভাকে ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত করতে কৃষক দল মাঠ পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কিশোরগঞ্জের মাটি ও মানুষের নেতাকে স্বাগতম জানাতে এখন প্রহর গুনছেন সাধারণ মেহনতি মানুষ ও কৃষক সমাজ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

