ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন ওরফে দিলু (৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা শহরের উত্তর মৌড়াইল পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিলু ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, দীর্ঘদিন যাবত শহরের উত্তর মৌড়াইলে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে ২নং পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী দিলুর হেফাজতে কয়েকটি বস্তা থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক ব্যবসায়ী দিলুকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, দিলুর বিরুদ্ধে ইতিপূর্বে ৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন