সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া ভারতীয় জাহাজের এক নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গত ১৫ আগস্ট ২০২৬ শনিবার এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে, জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২ টায় জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যায়, এবং শ্রতের টানে ভেসে যায়। খবর পেয়ে কয়রার কোস্টগার্ডের একটি টহল দল তৎক্ষণিক অভিযান শুরু করে, এবং ভাসমান অবস্থায় নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিরাপদে তার জাহাজে পৌঁছে দেওয়া হয়।
বিজ্ঞাপন
পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ইমি/


