হবিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও টেকসই মৎস্যচাষ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছ চাষে উদ্বুদ্ধকরণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ইমি/


