বিজ্ঞাপন

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
মুহাম্মদ সোলাইমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৬আগস্ট) সকাল ৮ টায় বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকার অলি বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সোলাইমান একই এলাকার শামসুল আলমের পুত্র।
নিহতের মা রোকেয়া বেগম জানান, সকালে সোলাইমান ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন দিতে গিয়েছিল। সে মোটরে বিদ্যুৎ লাইন দেওয়ার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.পূজা ভৌমিক বলেন, সকাল পৌনে ৯টার দিকে সোলাইমান নামে ব্যক্তিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলো বলে স্বজনরা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন