কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৭টি ভারতীয় মোবাইল ফোন সহ দুই জনকে গ্রেপ্তার বিজিবি সদস্যরা। তারা হলেন, উপজেলার সোনাতলা গ্রামের টুটুল মালিথার ছেলে সূর্য মালিথা ও মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার মৃত শহিদুল মন্ডলের ছেলে আসলাম হোসেন। গ্রেপ্তারকৃতদের কাছে থেকে জব্দকৃত চোরাচালানি মালামালের সিজার মূল্য ২লাখ ৭৮হাজার টাকা।
আজ রবিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়েছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুর বিওপির সদস্যরা চক বিলগাতুয়া সুইচগেট সংলগ্ন পাকা রাস্তার ওপর একটি অভিযান পরিচালনা করে। এসময় দৌলতপুর উপজেলার সোনাতলা গ্রামের টুটুল মালিথার ছেলে সূর্য মালিথা (১৮) ও একই উপজেলার মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার মৃত শহিদুল মন্ডলের ছেলে আসলাম হোসেন (৩২) কে ভারতীয় ০৭টি মোবাইল ফোন ও ০১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। জব্দকৃত চোরাচালানি মালামালের সিজার মূল্য ২লাখ ৭৮ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জব্দকৃত মালামাল সহ গ্রেপ্তারকৃতদের দৌলতপুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ইমি/


