পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মানুষের সেবায় ও মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পটি রবিবার (১৬ আগষ্ট) সকালে পাড়েরহাটের বাদুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোহাম্মদ হান্নান।
মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
বক্তারা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রেড ক্রিসেন্টের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন:আখাউড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ইমি/


