দুই দেশের সীমান্তে ৩০ ঘণ্টা ধরে অসহায় এক নারী!

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে আন্তর্জাতিক শূন্যরেখায় টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করছেন এক নারী। প্রচণ্ড রোদ ও প্রতিকূল পরিবেশের মধ্যে খোলা আকাশের নিচে সময় কাটছে তাঁর। বাংলাদেশ ও ভারত—কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনীই তাঁকে নিজ নিজ ভূখণ্ডে প্রবেশের অনুমতি না দেওয়ায় মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর পর্যন্ত ওই নারীকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। এর আগে মঙ্গলবার সারাদিনও একই স্থানে ছিলেন তিনি। এ সময় কয়েকবার বাংলাদেশ ও ভারতে প্রবেশের চেষ্টা করলেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় তা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে প্রায় ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড বা আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান নেন।

এরপর থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিজ নিজ সীমান্তে সতর্ক অবস্থানে থাকায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না ওই নারী। মঙ্গলবার দিনভর এবং বুধবার সকাল থেকে তীব্র রোদের মধ্যেও তাঁকে শূন্যরেখায় অবস্থান করতে দেখা যায়।

দীর্ঘ সময় ধরে এভাবে একজন নারীর সীমান্তের শূন্যরেখায় আটকে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা মানবিক বিবেচনায় দ্রুত বিষয়টির সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক আয়োজনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুশফিক জানান, মঙ্গলবার সকাল থেকেই ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারী পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখাতেই অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন