দিনাজপুরে ১নং চেহেলগাজী ইউনিয়নের হলরুমে ‘যাদের কিছু নেই-যাদের কেউ নেই-তাদের সাথে আমরা’-এই শ্লোগানকে সামনে রেখে এবং “করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ”- এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) সদর, দিনাজপুরের আয়োজনে এবং অ্যাসোসিয়েশন ফর রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এলআরডি) ঢাকার সহযোগিতায় ইচ্ছা প্রকল্পের আওতায় জনসংঘঠনের উপকারভোগী সদস্যদের নিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ সুকুম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী মনা বাবু। মূল ধারনাপত্র পাঠ করেন সিডিএ’র ফিল্ড ফেসিলিটেটোর অলোকা রায়।
আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা গোলাম মর্তুজা, চেহেলগাজী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সারোয়ার পারভেজ, চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমির আলী, ইউপি সদস্যা মোছাঃ আয়শা সিদ্দিকা, ইউপি সদস্য মোঃ সমাজ উদ্দিন। সমবায় দিবস নিয়ে আলোচনা করেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী মোঃ জাহেদুর রহমান, অর্থ ও প্রশাসন ব্যবস্থাপক জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, সমবায় দিবসের মূল উদ্দেশ্য হলো সমবায়ের মাধ্যমে সাম্য, ন্যায়, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা প্রতিষ্ঠা করা। বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই আজও দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক মূল চালিকাশক্তি। আমরা চাই জনগণের মাঝে সমবায়ের আদর্শ ও ভূমিকা প্রচার করতে। প্রান্তিক সমবায়ীদের সহজ শর্তে ঋণ প্রাপ্তির জন্য কৃষি ব্যাংকের একটি উইনডো বা জানালা খুলতে হবে। সমবায়ীর জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিএ’র ফিল্ড ফেসিলিটেটোর তামান্না খাতুন।
পড়ুন : নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি


