বিজ্ঞাপন

পাঁচবিবিতে সস্ত্রীক ৩ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক অভিযান চালিয়ে ৩৯ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ও ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টায় এসব তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম।

বিজ্ঞাপন

সূত্র জানায়, গতকাল রোববার বিকেল ৬টার পর পাঁচবিবি বাজার এলাকার শুভ জুয়েলার্সের সামনের পাকা রাস্তা থেকে অ্যাম্পুলসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে মোহাম্মদ ওয়াসিম আলী প্রামাণিক এবং তার স্ত্রী সোহাগী আক্তার।

অন্যদিকে, এদিন রাত সাড়ে ১২টায় উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি গ্রামে অভিযান চালিয়ে ৪৪ পিস ট্যাপেন্টাডলসহ আব্দুল আলিম নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পড়ুন:শুল্ক গোয়েন্দার অভিযানশাহ আমানতে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন