বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগে পা‌খি নিধন, ভ্রাম্যমাণ আদাল‌তে জ‌রিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার মদনা এলাকায় ঘা‌সের জ‌মি‌তে বিষ প্র‌য়োগ করে দেশী প্রজাতীর বিভিন্ন পাখি মেরে ফেলার অভিযোগে জমি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

রবিবার (১৬ আগস্ট) রাত ৮ টার দিকে দামুড়হুদা উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গে‌ছে, শ‌নিবার (১৫ আগস্ট) বিকা‌লে জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা গ্রামের দ‌ক্ষিনপাড়ার আতিয়ার রহমান তার ঘা‌সের জ‌মি‌তে বিষ প্র‌য়োগ ক‌রেন। শনিবার বিকেল থেকে রবিবার বিকেল পর্যন্ত ওই জ‌মি‌তে পোকা-মাকড় খে‌য়ে বি‌ভিন্ন প্রজাতীর প্রায় শতাধীক পা‌খি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে রবিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো শাহীন আলম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। জমির মালিক আতিয়ার রহমা‌নের ছে‌লে রাজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার করা অভিযুক্ত কে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৫’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এসময়
কৃষকদের পাশাপাশি জমির মালিকদেরও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার বিষয়ে সচেতন করা হয়।

পড়ুন:টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন ব্যাহত

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন