বিজ্ঞাপন

জামালপুরে ইট বিক্রির অগ্রিম টাকা আত্মসাতের অভিযোগে ভাটা মালিক গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে ইট বিক্রির কথা বলে অগ্রিম কয়েক কোটি টাকা নেওয়া এবং পরবর্তীতে টাকা পরিশোধ না করে চেক দেওয়ার অভিযোগে একেএম দাউদ নামে এক ইটভাটা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দাউদ দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানিরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তিনি দেওয়ানগঞ্জের এলআরএস ব্রিকস ইটভাটার মালিক।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তির কাছে ইট বিক্রির কথা বলে অগ্রিম টাকা নেন দাউদ। পরে টাকা ফেরত না দিয়ে তাদের চেক দেন। ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় চেকগুলো প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে করা ১১টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। তার বিরুদ্ধে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় মোট ১৭টি মামলা রয়েছে।

সোমবার ভোরে ঢাকার আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামালপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দাউদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সমূদয় পাওনা টাকা ফেরত এবং প্রতারক দাউদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

পড়ুন : ফেরদৌস স্টিলে ৯ প্রাণহানি : জাহাজের ট্যাংকে বিষাক্ত গ্যাসের রহস্য খুঁজতে তদন্ত দল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন