বিজ্ঞাপন

দৌলতদিয়ায় মৎস্যজীবিদের অংশগ্রহনে হাড়িভাঙা খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে অনুষ্ঠানের সমাপনী দিনে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ৬ নম্বর ফেরীঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে মতস্যজীবিদের অংশগ্রহনে হাড়িভাঙা খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল ১১টার দিকে
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ‘হাড়িভাঙা’ প্রতিযোগিতা ও পুরস্কার বিকরণ অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য পক্ষ২০২৬ বাস্তবায়ন সর্ম্পকিত উপজেলা কমিটি গোয়ালন্দের
আয়োজনে হাড়িভাঙা খেলা শুরু হয়।সকাল থেকেই দৌলতদিয়ার ৬ নম্বর ফেরীঘাটের আশপাশের এলাকার জেলেদের পদচারনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। জেলেরা চোখে কাপড় বেঁধে লাঠি হাতে লক্ষ্যভেদে নামেন।আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই লোকজ খেলাটি দেখতে নদীপাড়ের শিশু শিক্ষার্থী,নারী ও পুরুষ বৃদ্ধ,বৃদ্ধাসহ উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাড়ি ভাঙার প্রতিটি সফল ও ব্যর্থ চেষ্টায় উপস্থিত দর্শকদের তালি আর হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পদ্মানদীর পাড় এলাকা।
আয়োজন সম্পর্কে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, জেলেদের কাছে দেশীয় কৃষ্টি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতেই আমরা এই গ্রামীণ খেলার আয়োজন করেছি।আমাদের কাজের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে একটি সমৃদ্ধ মৎস্যজীবী সংগঠন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন- কৃষ্ণলাল দাস,মো: আ: রহমান মো: আসলাম মোল্লা, মো: অসেল ব্যাপারী সহ এলাকার মান্যগণ ব্যাক্তিবর্গ। হাড়িভাঙা খেলা শেষে​ পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বিজয়ী জেলেদের হাতে লুঙ্গি তুলে দেয়া হয়।

পড়ুন:দোহারে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন