সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রব টানা তিন মাসে তিনটি পুরস্কার অর্জন করে প্রশংসা কুড়িয়েছেন। মে, জুন ও জুলাই ২০২৬—এই তিন মাসে ধারাবাহিক কর্মদক্ষতা, অপরাধ দমন এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন।
জানা গেছে, জুলাই ২০২৬ মাসের শ্রেষ্ঠ পারফরম্যান্সের ভিত্তিতে এএসআই আব্দুর রবকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়। জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার জাকির হোসেন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এর আগে মে ও জুন মাসেও দায়িত্বশীলতা, আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা এবং জনগণকে দ্রুত সেবা দেওয়ার স্বীকৃতি হিসেবে তিনি পৃথক দুটি পুরস্কার অর্জন করেন। ফলে টানা তিন মাসে তিনটি সম্মাননা লাভ করে তিনি বিশ্বম্ভরপুর থানার একজন সফল ও নিবেদিতপ্রাণ পুলিশ সদস্য হিসেবে আলোচনায় এসেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্তে দক্ষতা, পেশাদারিত্ব এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার কারণে তিনি ধারাবাহিকভাবে এই স্বীকৃতি অর্জন করেছেন।
স্থানীয় সচেতন মহল এএসআই আব্দুর রবের এ অর্জনকে স্বাগত জানিয়ে বলেন, ভালো কাজের যথাযথ মূল্যায়ন পুলিশ সদস্যদের আরও আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। একই সঙ্গে এমন স্বীকৃতি জনসেবামুখী পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
পড়ুন : খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন