বিজ্ঞাপন

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তি

জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে টানা প্রায় ১০ দিন ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে আবাসিক গ্রাহক, সিএনজি চালক ও রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সসহ শিল্পকারখানায় ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) কালিয়াকৈর পৌরসভা, সফিপুর, চন্দ্রা ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ প্রায় শূন্যের কাছাকাছি ছিল। 

অনেক সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চালকরা সামান্য পরিমাণ গ্যাস পাচ্ছেন। ফলে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদের। জ্বালানি সংকটে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোও পড়েছে বিপাকে।

গ্যাসের স্বল্প চাপের কারণে বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি ব্যবহারের চাহিদা বেড়ে যাওয়ায় সিলিন্ডারের দামও বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ কমেছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সংকট পুরোপুরি কাটার সম্ভাবনা নেই।

তীব্র গ্যাস সংকটে দুর্ভোগ কমাতে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন কালিয়াকৈরবাসী।

পড়ুন:পঞ্চগড়ের এলজিইডির আঞ্চলিক সড়কের বেহালদশা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন