শনিবার প্রকাশিত হচ্ছে এইচএসসির ফলাফল, জানবেন যেভাবে

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত হতে যাচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। নির্দিষ্ট ওয়েবসাইটগুলোতে (eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd) প্রবেশ করে ‘Result’ কর্নারে ক্লিক করার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফল ডাউনলোড করতে হবে।

শিক্ষার্থীদের জন্য ফল জানার একাধিক মাধ্যম রাখা হয়েছে। পরীক্ষার্থীরা উল্লিখিত ওয়েবসাইটগুলোর পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানতে পারবেন।

এ ছাড়াও মুঠোফোনে সহজে ফল পেতে যেকোনো নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। বার্তা পাঠানোর নিয়মটি হলো: HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আবার স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

উল্লেখ্য, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

পড়ুন : চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন