চেয়ারম্যান বাজার বড় মসজিদের ইমাম, চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক (আরবি) বাজারের প্রবীণ বস্ত্র ব্যবসায়ী মাওলানা মুসা কুলিমুল্লাহ’র জানাজা দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল রাত ৩,৪৫ মিনিট নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-লিল্লাহির রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অগনিত আত্নীয় স্বজন গুনোগ্রাহী রেখে গেছেন।
১৯ আগস্ট (বুধবার) দুপুর ২টায় চেয়ারম্যান বাজার উত্তর মাথায় কারীমিয়া বহুমুখী কওমি মাদ্রাসার মাঠে জানাজা শেষে হাজারীগন্জ ৩নং ওয়ার্ডস্হ নিজ বাড়ির দরজার পারিবারিক কবরস্হানে তার লাশ দাফন করা হয়েছে। জানাজার নামাজে রাজনীতিবিদ,শিক্ষক, আলেম, ওলামাসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অসাধারণ মনের অধিকারী ছিলেন। সকল পেশার মানুষের সাথে তাঁর সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ছিল। যার প্রমাণ মিলে জানাজা ও দাফনে।
দূর – দূরান্ত থেকে এসো হাজার হাজার মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছেন।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
সা/


