রূপগঞ্জে জলসিঁড়ি প্রকল্পের ভিতরে অবিক্রীত জমির তথ্য সংগ্রহে ১৪ গ্রামের জরুরি সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্প কর্তৃক অবৈধভাবে বালু ভরাটকৃত অবিক্রীত জমির তথ্য সংগ্রহ এবং বসতবাড়ি ও সরকারি রাস্তা থেকে ৩ শত মিটার দূরে ডিমার্কেশনের দাবিতে ১৪টি গ্রামের বাসিন্দাদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় রূপগঞ্জের বড়ালু বাজারে ‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ’-এর উদ্যোগে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, “আমাদের মাটি, আমাদের অধিকার, ভিটা-মাটি রক্ষায় গড়ব প্রতিরোধ” এই স্লোগানকে সামনে রেখে স্থানীয়দের পৈতৃক ভিটা-মাটি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জলসিঁড়ি প্রকল্প কর্তৃক অবৈধভাবে ভরাট করা জমির সঠিক হিসাব বের করতে অবিক্রীত জমির তথ্য সংগ্রহ করা হয় এবং বসতবাড়ি ও সরকারি চলাচলের রাস্তা থেকে অন্তত ৩০০ মিটার দূরত্ব বজায় রেখে সীমা নির্ধারণ বা ডিমার্কেশনের জোর দাবি জানান তারা।

‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ’-এর আয়োজনে আয়োজিত এই জরুরি সভায় ১৪টি গ্রামের বিপুল সংখ্যক ভূখণ্ড মালিক ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন