বিজ্ঞাপন

জুমার নামাজে যাওয়ার পথে রক্তক্ষয়ী সংঘর্ষ, সুনামগঞ্জ জগন্নাথপুরে গুলিবিদ্ধ ২

‎সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়নপুর) গ্রামে পূর্ব বিরোধের জেরে জুমার নামাজে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০) এবং নারায়নপুর গ্রামের জহুর উদ্দিনের ছেলে আব্দুল হাকিম (৭০)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়নপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

‎অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে আতাব মিয়ার পক্ষের মিসবাহ উদ্দিন ও আব্দুল হাকিম গুলিবিদ্ধ হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

‎ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।

‎জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “শাহারপাড়া (নারায়নপুর) গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন