জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মোঃ আসাদুজ্জামান। এর আগে এদিন রাত ১২টায় উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোরসালিন মন্ডল জেলার ক্ষেতলাল পৌর এলাকার রামপুরা রাণীপুকুর গ্রামের আব্দুল করিমের ছেলে বলে জানাগেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ঘোষিত মাদকদ্রব্য ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অনলাইনে জুয়া খেলা অবস্থায় মোরসালিন মন্ডলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, এঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন: জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই, সমাধানে সময় লাগবে: অর্থমন্ত্রী
আর/


