বিজ্ঞাপন

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২১ আগস্ট) উভয় পক্ষের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার পর এ সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। এর জবাবে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের সমপরিমাণ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। খবর হিন্দুস্তান টাইমসের।

বার্তা সংস্থা এএফপির বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন শুল্কের বিপরীতে ‘ডলারের বিনিময়ে ডলার’ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন কার্নি। এর আগে বাণিজ্য চুক্তির জন্য ওয়াশিংটনের শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, কানাডা পূর্বে সম্মত হওয়া শর্তানুযায়ী বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো খাতে শুল্ক কমানোর জন্য ওয়াশিংটনের প্রস্তাব কানাডা প্রত্যাখ্যান করেছে।

এর আগে কার্নির সঙ্গে নিজের ‘সুসম্পর্কের’ কথা উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হওয়া উচিত। এমন বক্তব্যের পরও দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হলো।

অন্যদিকে কার্নি এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রস্তাবিত শর্তে তারা শেষ মুহুর্তে কিছু পরিবর্তন এনেছিল। সেগুলো কানাডার জন্য অন্যায্য ও অলাভজনক ছিলো। এ পরিবর্তনের ফলে পুরো চুক্তির নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

কানাডিয়ানদের সতর্ক করে কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের স্থায়ী পরিবর্তন ঘটেছে। শুধু একটি চুক্তির ফলাফলে কিছু যায়-আসে না। তিনি আরও বলেন, কানাডাকে অবশ্যই অর্থনীতিতে বৈচিত্র আনতে হবে, পাশাপাশি ওয়াশিংটনের ওপর নির্ভরতা যথাসম্ভব কমাতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল যুক্তরাষ্ট্রের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন