অনেকদিন যাবত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের গতিপথ পর্যবেক্ষণ করছিল র্যাব-৫। তবে র্যাব এর গোয়েন্দা তথ্য ছিল আটকের মূলমন্ত্র। গত ২২ আগস্ট রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার পাচঁবিবি থানাধীন জিয়ারমোড় থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
শনিবার সন্ধায় র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, উপস্থিতি জনসম্মুখে তল্লাসি চালিয়ে আশি বোতল অবৈধ ফেন্সিডিল এবং মাদক ব্যবসার কাজে ব্যবহারিত ১টি মোটরসাইকেল জব্দ করেছে। যার বাজার মূল্য আনুমান আশি হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামি শহিদুল ইসলাম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অবৈধ ফেন্সিডিল সংগ্রহ করা এবং জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রয় করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে বলে যে, অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। আটককৃত শহিদুল ইসলাম (৩৬)। সে সদর থানাধীন চন্ডিপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : পর্ব-১: টাঙ্গাইলে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার


