দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এর আয়োজনে কুঠিবাড়ী ব্যাপ্টিস্ট চার্চ মিলনায়তনে সিবিও (কমিউনিটি বেইজড ওরগানাইজেশন) সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালা-২০২৬ এর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান।
দিনাজপুর এপি, দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জয়নাল আবেদিন ও উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ আলমগীর হায়দার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস। প্রশিক্ষক কর্মশাল সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এপি’র সিনিয়র প্রোগ্রাম উজ্জ্বল রেমা, অসন্তা মারান্ডী, শিশির রোজারিও ও এস্ট্রেনা সরেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান বলেন, দশের লাঠি একের বোঝা। সবাই মিলে একসাথে কাজ করার মানেই হলো সমবায়ের উন্নয়ন। সিবিএ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি হলে তারা আরো সচেতন হবে এবং সংগঠিত হবে।
সমবায়ের মাধ্যমে সদস্যদের স্বনির্ভর ও স্বাবলম্বি হতে উদ্বুদ্ধ করতে হবে আমাদের। উপজেলা সমবায় অফিসার মোঃ জয়নাল আবেদীন বলেন, কমিউনিটি বেইজড এর মাধ্যমে সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয় নিয়ে যে প্রশিক্ষণ দেয়া হলো তা তাদের জন্য যথেষ্ঠ উপকার হবে।
তিনি সমবায় নীতিমালা, সমবায় রেজিস্ট্রেশন ও খাতাপত্রে লিপিবদ্ধ ইতি ইত্যাদি বিষয় নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এই প্রশিক্ষণ যথেষ্ঠ অবদান রাখবে। একদিকে তারা যেমন স্বনির্ভর ও দক্ষ হবে অন্যদিকে তারা পূর্বের চাইতে আরও সংগঠিত হবে। উক্ত প্রশিক্ষণে দিনাজপুর পৌরসভা, চেহেলগাজী ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন, শশরা ইউনিয়ন, আউলিয়াপুর ইউনিয়ন হতে ৭৫জন সিবিও নেতা ও সিবিও সদস্যরা অংশগ্রহণ করেন।
পড়ুন : শিক্ষার্থীদের জিপিএ-৫ পাওয়ার চেয়ে ভালো মানুষ হতে হবে: ডেপুটি স্পিকার


