বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আজ রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইলিয়াস আলী গুমের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য তদন্ত কর্মকর্তা পেয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আজ সকালে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। এরপর তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হবে।
এর আগে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার সাবেক দেহরক্ষী ও সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে ইলিয়াস আলী গুমের বিষয়টি উঠে আসে। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে ইমরুল কায়েস বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফও ছিলেন।
পড়ুন: বঙ্গোপসাগরের উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ
আর/


