বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে বিদ্যানিকেতনে ‘ক্লাসরুমের পাশে বইমেলা’ শুরু

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাসরুমের পাশে বইমেলা’।

বিজ্ঞাপন

‘কৈশোর তারুণ্যে বই’ এই বইমেলার আয়োজন করেছে। মেলায় অংশ নিয়েছে অ্যাডর্ন, সময়, ইকরিমিকরি, জাগৃতি, অনুপম, অনন্যাসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘কৈশোর তারুণ্যে বই’-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তুষার আবদুল্লাহ, প্রকাশক মিলন কান্তি দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও আফরোজা আক্তার লিমা এবং বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মন ও চিত্তের বিকাশে নিয়মিত বই পড়ার আহ্বান জানান। তারা বলেন, একটি ভালো বই একজন শিশু-কিশোরের চিন্তা, মনন ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

বক্তারা আরও বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি সৃজনশীল ও মননশীল বই পড়ার অভ্যাস শিশু-কিশোরদের পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যানিকেতন হাই স্কুলে এ ধরনের বইমেলা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে সহায়ক হবে।

তিন দিনব্যাপী এই বইমেলায় শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে ও অবসর সময়ে বিভিন্ন ধরনের সৃজনশীল বই দেখার ও কেনার সুযোগ পাচ্ছে।

পড়ুন:১০ শ্রমিকের মৃত্যুর রেশ কাটেনি, সীতাকুণ্ডে ফের শিপ ইয়ার্ডে প্রাণহানি

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন