ময়মনসিংহে পশু চিকিৎসককের চেম্বারে ঢুকে চিকিৎসক ডা.আশিক ও ডা. মান্নানের উপর নেক্কারজনক হামলা ও চেম্বার ভাংচুরের তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শেরপুর ভেটস ক্লাব।
২৩ শে আগস্ট রবিবার দুপুরে জেলা প্রাণী সম্পদ ভবনের মূল ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:রেজওয়ানুল হক ভূইয়া তার বক্তব্য বলেন। আজ আমরা ভারাক্রান্ত মন নিয়ে ডা.আশিক ও ডা. মান্নানের উপর নেক্কারজনক হামলা ও চেম্বার ভাংচুরের তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে শান্তিপূর্ন মানববন্ধন করলাম। যদি এই শান্তিপূর্ন মানববন্ধনে দোষীদের দ্রুত শাস্তির আওতায় না আনা হয় তাহলে আমরা সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দিব। সারা বাংলাদেশের প্রাণী চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার হুশিয়ারি করে বলেন। আমরা চাই সন্ত্রাসী যে দলেরই যত বড়ই হোক না কেন তাদের কঠিন বিচারের আওতায় আনা হোক যেন এই বিচার দেখে বোবা প্রাণী চিকিৎসকদের উপর আর কেউ দুঃসাহস না করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার প্রাণী চিকিৎসক,ভেটস ক্লাবের নেতৃবৃন্দ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগন।
পড়ুন:গাইবান্ধায় বিষ দিয়ে ১৭০ হাঁস-মুরগি মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
ইমি/


