বিজ্ঞাপন

জয়পুরহাটে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল ম্যাটস শিক্ষার্থীরা

জয়পুরহাট জেনারেল হাসপাতালে অবস্থানকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের নেতারা। রোববার বিকেলে এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা স্যাকমো পদে দ্রুত নিয়োগ এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তরের জোরালো দাবি জানান।

বিজ্ঞাপন

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সরকারি প্রতিশ্রুতির পরও স্যাকমো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করায় প্রায় ৪৫ হাজার দক্ষ ডিএমএফ চিকিৎসক কর্মহীন অবস্থায় রয়েছেন। এতে শিক্ষার্থীদের দক্ষতা অপচয় হচ্ছে এবং তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, তারা কোনো বিশেষ সুবিধা চান না, কেবল অর্জিত দক্ষতার স্বীকৃতি ও সরকারি শূন্য পদে নিয়োগের অধিকার চান। দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে আন্দোলন আরও জোরদার করার ইঙ্গিত দেন তারা।

পড়ুন:গাইবান্ধায় বিষ দিয়ে ১৭০ হাঁস-মুরগি মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন