বিজ্ঞাপন

চাটমোহর রেলবাজারে তেলের গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধানবোঝাই ট্রাক উল্টে, দীর্ঘ যানজট

পাবনার চাটমোহর রেলবাজার এলাকায় তেলের গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধানবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। এতে সড়কে প্রায় এক ঘণ্টা ধরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে চাটমোহর রেলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা তেলের একটি লরি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ধানবোঝাই একটি ট্রাক লরিটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাকটির পেছনের চাকার একটি অংশ খুলে যায়।

ট্রাকটি উল্টে সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

পরে চাটমোহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। পুলিশের তৎপরতায় প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পড়ুন:ডিআইজির সিরাজগঞ্জ সফর: কমিউনিটি পুলিশিং সভা ও সদর থানা পরিদর্শন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন