এ্যাড. রুহুল কবির রিভজী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় গাইবান্ধায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়।
এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলীয় নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবকে অভিনন্দন জানান এবং তাদের নেতৃত্বে দলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দ জানানো হয়।
পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ইমি/


