বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত মিছিলটি চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা রুহুল কবির রিজভীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আনন্দ মিছিলে অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও ২০১৮ সালের নির্বাচনে নির্যাতনের শিকার নেতা কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া, ইলিয়াস, সওকত উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট আবছার উদ্দীন হেলাল, মোহাম্মদ সরোয়ার, রায়হানুল আনোয়ার রাহী, হোসেন, মোহাম্মদ হাছান, নাছির সিকদার, অ্যাডভোকেট আতিক উল্লাহ, মো. এমরান ও মাওলানা নুরু মোহাম্মদ মজিব, আব্দুল্লাহ ফারুক, এম এ সালাম, রহমত উল্লাহ, দিদারুল আলম, মো. কামাল, ইলিয়াস সিকদার, ইব্রাহিম বিজয়, আনোয়ার হোসেন, জামাল উদ্দীন, আজম মুন্সি, জসিম উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবেন।
তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পড়ুন:উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু
ইমি/


