বিজ্ঞাপন

জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

বিজ্ঞাপন


জয়পুরহাটের পাঁচবিবিতে উচাই জেরকা এস.সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. স. ম সামসুল আরেফিন চৌধুরী (আবু), পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) তোফাজ্জল হোসেন এবং প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বাবু বিনয় সিং।

​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীবৃন্দের হাতে স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও ফলজ-বনজ গাছের চারা তুলে দেন। পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার উদ্দেশ্যে শিক্ষার্থীদের মাঝে এই বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

পড়ুন:উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন