বিজ্ঞাপন

লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

বিজ্ঞাপন

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। বর্তমানে তিনি ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুই বছরের চুক্তিতে আব্দুল মুহিতকে লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়ে সোমবার (২৪ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আব্দুল মুহিত বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। রাষ্ট্রদূত হিসেবে তার প্রথম নিয়োগ ছিল ডেনমার্কে।

পেশাদার কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আব্দুল মুহিত। এছাড়া যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েতে বাংলাদেশের বিভিন্ন মিশনে কাজ করেছেন তিনি।

আব্দুল মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল মুহিতকে গ্রেড-১ মর্যাদায় দুই বছরের চুক্তিতে লন্ডনে হাইকমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত রাখা হবে।

এ ছাড়া নতুন দায়িত্বে যোগ দেওয়ার পর অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া যাবে না। একই সঙ্গে কোনো সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখা যাবে না।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পড়ুন : স্বর্ণের দাম বেড়ে ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন