বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে মালা খাতুন (৭১) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে উল্লাপাড়ায় নেওয়ারগাছা বিলের পানিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত মালা খাতুন উল্লাপাড়া পৌর শহরের নেওয়ারগাছা গ্রামের মৃত আনসার আলীর স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মালা খাতুনের মাছ ধরার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে তিনি বিলের পানিতে আলোর মাছ ধরতে গেলে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যেতে পারেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো বলেন, মালা খাতুন পরিবারের একাই থাকতেন। তিনি ছোট একটু মুদি দোকান চালাতেন। তবে মাছ ধরার প্রতি মালা খাতুনের প্রচুর আগ্রহ ছিলো। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

পড়ুন :রোহিঙ্গা সংকটের দশ বছরেও অনুকূল নয় প্রত্যাবাসনের পরিবেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন